সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

‘ক্লাব আবর্তন ৯৯’ একশত পরিবারের মাঝে খাদ্য বিতরন

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৮৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৯ এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব আবর্তন ৯৯’ এর পক্ষ থেকে শুক্রবার (৩ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় লকডাউনে কর্মহীন ও অসহায় একশত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে।

সহায়তা সামগ্রীতে ৫কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, পেয়াজ, লবন ও সাবান সহ মাস্ক দেওয়া হয় প্রতি প্যাকেটে।

আবর্তনের সাধারন সম্পাদক রায়হান ইমন জানান,” আবর্তনের সভাপতি ডা. শফিকুল ইসলাম সজীবের সার্বিক তত্বাবধানে ও আবর্তনের বন্ধুদের একান্ত সহযোগিতায় স্বল্প সময়ের লোকসমাগম এড়িয়ে চলার সরকারী নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে সদস্যদের মাধ্যমে ১০০ অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

তবে লকডাউনে অসহায় মানুষের সংখ্যা অগনিত। ‘আমরা সমাজের সব সামর্থবান মানুষ এবং সংগঠনগুলোকে অবিলম্বে দুঃস্থ মানুষকে সাহায্য করার আহবান জানাই।

বিগত বন্যায় ত্রান ও চিকিৎসা সহায়তা ,সাধারন মানুষের জন্য ইফতার সহ আর্ত-মানবতার সেবায় আবর্তনের ভূমিকা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme