সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন। পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সরকারি সা’দত কলেজের জাহেদা সফির মহিলা কলেজ গেইট প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সা’দত কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ দাবী আদায় কমিটির সভাপতি মো. বাবুল মিয়া, মনির, লাভলু খাতুন।

বক্তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে সরকারি জাহেদা সফির সরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের নিয়োগ দেন। কেউ কেউ ২০-২৫ বছর ধরে নামমাত্র মজুরিতে কাজ করে আসছেন।

নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনতে পাঁচ দফা দাবি জানান তারা। তারা দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme