সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। ইংরেজী ২০২১ বর্ষ বরণের নানা অনুষ্ঠান মালার মধ্যে বাড়তি আনন্দ জোগাতে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগীরা।

১ জানুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের চেচুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দক্ষিন পাড়া মাঠে ৮তম এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য মো. বাদশা মিয়ার সভাপতিত্বে এবং সহ-শিক্ষক মো. আব্দুর রউফ মিয়ার পরিচালনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোস্তাফিজুর রহমান (মানু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আলতাব হোসেন, মো. আমজাদ হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. সেকান্দার আলী, মো. আক্তার হোসেন, মো. গিয়াস উদ্দিন, মো. মাসুদ পারভেজ, মো. আব্দুল আলীম ও মো. জনাব আলী প্রমুখ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme