সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিয়ের দুই মাস পর সন্তান প্রসব, হাসপাতালেই তালাক

  • আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বিয়ের দুই মাস ১০ দিনের মাথায় সন্তান প্রসব করে হাসপাতালেই তালাকপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের এক নারী। বিষয়টি এলাকায় মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

আজ রবিবার সকালে উভয় পক্ষের অভিভাবকরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে বিয়ে বিচ্ছেদের এ সিদ্ধান্ত নেন।

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, ‘দুই মাস ১০ দিন আগে পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সাথে পারিবারিকভাবে আলমডাঙ্গার গ্রামের এক নারীর বিয়ে হয়। 

গত শনিবার রাতে (২ জানুয়ারি) শ্বশুর বাড়িতেই একটি পুত্র সন্তান প্রসব করে ওই নারী। প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রবিবার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়।

ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম আরো জানান, বিষয়টি নিয়ে রবিবার সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হয়। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme