সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম বলেন, উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা বাজারে একটি ইলেকট্রনিকের দোকানে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টাঙ্গাইল, কালিহাতী এবং এলেঙ্গা তিনটি ইউনিটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত্র হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, রুবেলের মা ইলেকট্রনিক্স, জব্বারের কাঁচা মালের দোকান, অজিদ শীলের দোকান, আব্দুল হাই এর হাকিম স্টোর, রামু ঘোষের পায়েল মিষ্টান্ন ভান্ডার, নিখিল ঘোষের রাম মিষ্টান্ন ভান্ডার, পলাশ ঘোষের লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, আলতাফের ফলের গোডাউন, আল আমিন এর প্রাইভেট সেন্টার এবং ঈমান আলীর চা- ষ্টল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme