সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিনা উদ্ভাবিত ফসল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও চারা বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে “বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত জাতসমূহের চাষাবাদ কৌশল এবং বিনালেবু-১ এর চারা বিতরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আগচারান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র উদ্যানতত্ত বিভাগের আয়োজনে এবং পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্তিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির অর্থায়নে ওই কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

এসময় বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন তালুকদার, বিনা’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং গাজীপুর বিনা’র আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ প্রমুখ।

এসময় আয়োজিত অনুষ্ঠানে ২ জন কৃষককে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১২০টি করে বিনালেবু-১ এর চারা বিতরণ এবং ১শত জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme