সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘরের মেঝেতে যুবকের লাশ, ২য় স্ত্রী পলাতক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় হুমায়ন এর বাড়ির মেঝে থেকে আবু সাঈদ (৪০)এর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ। পাশেই কান্না করছে ৬ মাসের কন্যা শিশু। এ ঘটনার পর ২য় স্ত্রী হৃদয় বানু পলাতক। আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে।

পলাতক ২য় স্ত্রী হৃদয় বানু (৩৪)হবিগঞ্জ জেলার বাহুবল থানার জয়তুন নেছার মেয়ে।

প্রতিবেশীরা জানায়, গত ছয়মাস যাবত তারা এখানে ভাড়া এসেছে। কয়েকদিন পর পর জামাই এখানে আসতো। জামাই আসলেই মাঝে মাঝেই তাদের ঘর থেকে ঝগড়ার শব্দ পাওয়া যেতো। বুধবার জামাই এসেছিলো কিন্তু গতরাতে তাদের কোন ঝগড়ার শব্দ পাওয়া যায়নি। সকালে শিশুটার কান্নার শব্দ পাই। বাহির থেকে দরজা লাগানো ছিলো। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই মেঝেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসি। এসে দেখি মৃত দেহের পাশে ৬ মাসের শিশু কান্না করছিলো। তিনি আরও বলেন, কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা দরজা খুলে উঁকি দিলে মেঝেতে লাশ দেখে আমাদের খবর দেয়। প্রাথমিক ধারনা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২য় স্ত্রী পলাতক রয়েছে। তদন্ত করছি। কে হত্যা করেছে। তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme