সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে তিন বাড়ীতে ডাকাতি টাকাসহ স্বর্ণালঙ্কার লুট, জনমনে আতংক

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১১৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে একই রাতে তিন বাড়ীতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের বড় ইছাপুর গ্রামের মাসুদ, এলেঙ্গা পৌরসভার রৌহা পূর্ব পাড়া এলাকার নুরুল ইসলাম নাহিদ ও একই এলাকার খন্দকার আসাদুজ্জামানের বাড়ীতে ঘটনাগুলি ঘটে।

খবর পেয়ে শুক্রবার টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল ইসলাম ও কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ভুক্তভোগীরা জানান, রাত ২ টার দিকে ইছাপুর গ্রামে বিদ্যুতের লোডশেডিং চলতেছিল। এ সময় ৫-৭ মুখোশ পরিহিত ডাকাতদল মাসুদের বাড়ীতে হানা দেয়। এক পর্যায়ে তারা বাড়ীতে থাকা মাসুদ ও পরিবারের অন্য সদস্যদের চোখ বেঁধে ফেলে। এ সময় তারা ৯ ভরি স্বর্ণালঙ্কার, ৪০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই নিয়ে যায়। ভূক্তভোগী মাসুদ জানান, ডাকাত দল আবারো আমাদের বাড়ীতে হানা দিবে বলে হুমকি দিয়ে গেছে। আমিসহ বাড়ীর সকল সদস্য আতংকিত রয়েছি।

একই রাতে সাড়ে ১২টার দিকে এলেঙ্গা পৌরসভার রৌহা পূর্ব পাড়া গ্রামের নুরুল ইসলাম নাহিদ ও খন্দকার আসাদুজ্জামানের বাড়ীতে হানা দেয় ডাকাত দল। এ সময় তারা নাহিদের বাড়ী থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৬৫ হাজার টাকা নিয়ে যায়। আসাদুজ্জামানের বাড়ী থেকে মোটরসাইলে, টিভি ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ওই ডাকাত দল। নাহিদের স্ত্রী বিলকিস খাতুন বলেন, একদল মুখোশধারী ডাকাতরা আমার বাচ্চাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। আমি বর্তমানে বয়ে আছি।

খন্দকার আসাদুজ্জামান জানান, মুখোশধারী ডাকাত দল আমাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি সুজুকি (১৫০ সিসি) মোটরসাইকেল, ৩৬ ইঞ্চি এলইডি এলজি টিভি, ৮ আনি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে একটি ডাকাত দলই উপজেলায় ৩টি ঘটনার সাথে জড়িত। খবর পেয়ে আমিসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) এখনো কেউ থানায় অভিযোগ করেন নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme