সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুরবাসী। একটু প্রশান্তির আশায় মানুষ গাচের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্হানে।
গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিমুনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন।
বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালের জরুরী বিভাগে বাড়ছে রোগীর সংখ্যাও।
হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য । যতা সম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগন। চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্হানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জরুরী বিভাগে চিকিৎসারত মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme