সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাবা-মা’র একমাত্র সন্তানের প্রাণ গেল বাড়ীর সামনে সড়ক দুর্ঘটনায়

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভ্যানচাপায় আরশি খাতুন নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটা দিকে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরবি খাতুন সড়কের পাশেই মোঃ ওমর আলী’র একমাত্র মেয়ে। নিহতের নানা মিন্টু মিয়া বলেন, আরবি সকালে বাড়ির পাশেই রাস্তায় বের হয়। তখন একই এলাকার ভ্যানচালক আজগর আলী তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির দাফনের কাজ চলমান রয়েছে। আজ আসর নামাজের পর তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অতশি চন্দ্র বলেন, সকাল পৌনে ১১টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই শিশুটি মারা যায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme