সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯৬২ বার দেখা হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের (মামুদনগর) উত্তর পাড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, যার নাম ‘রাজপাহাড়’। নামটি যেমন ব্যতিক্রমী, তেমনি এর আকৃতি ও পরিচর্যার গল্পও বিস্ময়কর। এলাকাবাসীর কাছে গরুটি এখন গর্ব, ভালোবাসা আর দীর্ঘ পরিশ্রমের প্রতীক।

বৃহস্পতিবার, (২২ মে) সকালে গরুটির মালিক রামপ্রসাদ সাহা রাজবংশী নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে জানান, ‘রাজপাহাড়’-এর দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ছয় ফুট, আর ওজন প্রায় ১৫ মণ। প্রতিদিন গড়ে ১০ কেজির বেশি খাবার খায় এই গরুটি। এর খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি, ভূট্টার গুড়ি, সয়াবিনের ভুসি, ডাবলি ভুসি, ছোলা বুট, ভূট্টা ভাঙা, খুদ, খৈল, কলা ও সবুজ ঘাস।

তিনি বলেন, “গরুটি আমাদের পালিত একটি গাভির বাচ্চা। গত তিন বছর ধরে পরম স্নেহে লালন-পালন করেছি। এবার কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও দাবি করেন, “গরুটিকে কোনো ধরনের কৃত্রিম খাদ্য বা ফিড খাওয়ানো হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারেন যে এতে কেমিক্যাল বা ফরমালিনযুক্ত কিছু খাওয়ানো হয়েছে, তাহলে আমি গরুটি বিনামূল্যে দিয়ে দেব।”

‘রাজপাহাড়’কে ঘিরে রয়েছে পরিবারের সবার গভীর যত্ন ও ভালোবাসা। দিনে দুইবার গোসল করানো হয়, সারাদিন ফ্যানের নিচে রাখা হয় এবং রাতে মশারির মধ্যে ঘুমানোর ব্যবস্থা রয়েছে।

গরুটি দেখতে এবং কিনতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—মামুদনগর ইউনিয়নের উত্তর পাড়া, রামপ্রসাদ সাহা রাজবংশীর বাড়ি, নাগরপুর, টাঙ্গাইল।

‘রাজপাহাড়’ এখন আর শুধু একটি গরুর নাম নয়—এটি একটি পরিবারের দীর্ঘ তিন বছরের সখ, সাধনা ও নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme