সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অতিশ্রীঘ্রই টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক প্রোগামিং ক্লাবের যাত্রা শুরু

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অতিশ্রীঘ্রই “বিন্দুবাসিনী বালক প্রোগামিং ক্লাব” এর কার্যক্রম শুরু হবে। উন্নত বিশ্বকে নিজেদের আপন করে নিতে এই উদ্যোগ নিয়েছেন স্কুলের শিক্ষার্থীগণ। সম্প্রতি বিন্দুবাসিনী বালক প্রোগামিং ক্লাব (বিবিপিসি) জনপ্রিয় আইসিটি অলিম্পিয়াড সিজন-০২ বাংলাদেশ এর সাথে যুক্ত হয়েছেন। এ ছাড়াও ক্লাবের রয়েছে নিজস্ব কম্পাইলার “বিন্দু কোডার” যার কোডার সামির তালুকদার বর্তমান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর ছাত্র। ক্লাবের মান উন্নয়নে এবং ক্লাব কে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চালু হয়েছে পোর্টাল সেবা। যেখান থেকে একজন শিক্ষার্থী চাইলেই রেজিস্ট্রেশন সহ ক্লাব আপডেট পেতে পারে।

বরাবর এর মতোই বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বে। ক্লাবের রয়েছে সফটওয়্যার বিষয়ক মেন্টরটিম কোডার্স বাংলাদেশ। দেশের অন্যতম নেটওয়ার্ক টিম ‘ইনফিনিটি ফ্রি’এর সাথেও যুক্ত হয়েছে বিবিপিসি। প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামিং এবং স্টুডেন্ট ক্যারিয়ার পডকাস্ট এর আয়োজন করেছে এই ক্লাব। যাতে ছোট থেকেই হয় প্রত্যেক শিক্ষার্থীর ক্যারিয়ার সহযোগিতা। টাঙ্গাইল হতে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের জানাতে, দেশকে সমৃদ্ধ করতে আরো এগিয়ে যেতে চায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল এর প্রোগামিং ক্লাব। বর্তমানে এর অফিস বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রশাসনিক ভবন ৩তলায় নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme