প্রতিদিন প্রতিবেদক: দেশব্যাপী ‘পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, টাঙ্গাইল জেলা শাখা।
শুক্রবার টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর)।
এ সময় বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জি ও ভিপি নুরুল ইসলাম; জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান আমিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিমসহ জেলা, থানা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা।