সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিয়ের শিক্ষার্থী জিহাদ হোসেন আসিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সঠিক আইনগত প্রক্রিয়া এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহতের সহপাঠী, শিক্ষক, পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। এ সময় তারা আসিফের মৃত্যুর রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এতে বক্তব্য রাখেন- নিহতের বাবা মনোয়ার হোসেন মা মনোয়ারা বেগম, বোন মরিয়ম বেগম এবং সহপাঠী মোঃ শাহরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিকভাবে আসিফের মৃত্যু ‘পানিতে ডুবে’ হয়েছে বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ঘটনার মোড় ঘুরে যায়, যখন তামিম নামের এক যুবকের জবানবন্দিতে তাকে হত্যার কথা স্বীকার করা হয়েছে বলে জানা যায়। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে আসিফের ব্যবহৃত মোবাইল ফোনটি, যা বর্তমানে তামিমের কাছে রয়েছে বলে জানা গেছে, তা দ্রুত উদ্ধার করা এবং এর ফরেনসিক পরীক্ষা করা অত্যন্ত জরুরি। মামলাটির তদন্ত বর্তমানে চলমান থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত চার্জশিট দাখিল করা হয়নি। আসিফের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনে লুকিয়ে থাকা প্রকৃত সত্য বের করে আনা প্রশাসনের দায়িত্ব। তারা মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme