সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অপহৃত কন্যাকে উদ্ধার চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের অপহৃত কন্যাকে উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার। গতকাল বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়।

গোপালপুরের মুক্তিযোদ্ধা সাহেব আলী খান সংবাদ সম্মেলনে জানান, তার নাতনি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রিপা আক্তার (১৪) গত ১৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে পানি ব্যবহারের জন্য বাড়ির দক্ষিপাশে টিউবয়েলের কাছে যায়।

সে সময় একই উপজেলার চতিলা গ্রামের সাকিল হাসান, হাছিনা বেগম, শাফী উদ্দিন, মো. শফিকুল, রেহেনা বেগম ও মো. সোলায়মান তাকে অপহরণ কওে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার নাতনিকে উদ্ধারের জন্য এলাকার মাতাব্বরদেও কাছে গেলে তারা আশ্বাস দিলেও পরবর্তীতে নানাভাবে তালবাহানা করতে থাকে। তাদেও কাছ থেকে কোন সুরাহা না পেয়ে গত ২১ আগস্ট গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আসামী সোলায়মানকে গ্রেপ্তার করে। সে পুলিশকে জানায়, সাকিল হাসানসহ আসামীরা রিপাকে অপহরণ গাজীপুরের অজ্ঞাত স্থানে রেখেছে। ঢাকার দক্ষিণখান থানার আটিপাড়া পুলিশ ফাঁড়ির মোড় এলাকা থেকে হাছিনা বেগম ও শাফী উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। তারাও রিপাকে অপহরণের কথা স্বীকার করে। গত ১২ অক্টোবর অপর আসামী শফিকুলকেও গ্রেপ্তার কওে পুলিশ। তারপরও রিপাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

রিপা আক্তারের পিতা রফিকুল ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেন, আসামীরা নানাভাবে তাকে ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা যে কোন সময় তার পরিবারের সদস্যদের উপর হামলা করতে পাওে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মুক্তিযোদ্ধা সাহেব আলী খান বলেন, দেড় মাস হলেও রিপার কোন সন্ধানই পাওয়া যাচ্ছে না। সে বেচে আছে নাকি আসামীরা তাকে মেরে ফেলেছে তাও জানি না। আসামী গ্রেপ্তার হলেও পুলিশ এতদিনেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমরা মেয়ের সন্ধান চাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme