সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধভাবে বালু উত্তোলন করায় টাঙ্গাইল সদরে দুইজনের কারাদন্ড ও জরিমানা

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদরের কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, (সংশোধিত ২০২৩) এর ৫(১) এর ৭ ক(খ) ধারায় ৭ দিনের কারাদন্ড ও প্রত্যেককে ৫০০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme