সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধ বালি উত্তোলনে নাগরপুরে ড্রেজার ও ভেকু জব্দ

  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৯৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরের ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন এবং শেখ হাসিনা সেতুর নিচ থেকে ভেকু দিয়ে বালি কেটে পাচারের অপরাধে ৩ টি ড্রেজার মেশিন ও ১ টি ভেকু জব্দ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ মেশিনগুলো জব্দ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ও নদীর বুকে জেগে উঠা চরে ভেকু দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে ট্রাক্টর ও ডাম্পার যোগে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

গত এক বছর ধরে ওই চক্র নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুরে অবস্থিত শেখ হাসিনা সেতুর নিচে অর্ধ কি.মি. এলাকার পয়েন্টে ধলেশ্বরী নদীর চর রাতের আধারে কেটে ডাম্পার যোগে পাচার করে আসছে।

অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার এ সেতুটি। বালিগুলো ট্রাক্টর ও ডাম্পার যোগে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়ক।

এদিকে নদী পাড়ের মানুষ প্রভাবশালী এ চক্রগুলোর ব্যাপারে প্রকাশ্যে কোন প্রতিবাদ করতে সাহস পায় না যার ফলে অবাধে বালি কেটে সাবার করছিল। পরে ইউএনও অবৈধ বালি পাচারকারীদের ধরতে আসলে তারা পালিয়ে যায়। পরে অবৈধ মাটি কাটার মেশিন (ভেকু) জব্দ করে নিয়ে যায়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, ধলেশ্বরী নদীতে পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme