সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অভিষিক্ত হলেন সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইলের নেতৃবৃন্দ

  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিরবদক: অভিষিক্ত হলেন মো.আরিফুর রহমান সভাপতি ও মো. শামীম আল মামুন সাধারণ সম্পাদকসহ ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠণের পরিচয়পত্র আর ক্রেস্ট দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিশিক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শুরু হয় অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি দৈনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আরিফুর রহমান, সহ-সভাপতি ডিবিসি নিউজ ঢাকার অরেসুল ইসলাম রাসেল, দৈনিক কালে বার্তার চীফ রিপোর্টার মো. খোরশেদ আলম, দৈনিক আকাশ বার্তা সহ-সম্পাদক মো. শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুন,সহ-সাধারণ সম্পাদক দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক সংবাদ সংযোগ জেলা প্রতিনিধি মুক্তার হাসান, দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি মুহাম্মদ হাবিবুর রহমান, দৈনিক সংবাদ প্রতিদিন মো. শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এই বাংলা প্রতিদিন নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়াসহ ৩৯ সদস্যের কমিটির গঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme