সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অশ্লীল নৃত্য পরিবেশনকারি নায়িকাকে উকিল নোটিশ

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৬০ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) : সখিপুরে মসজিদের পাশে অশ্লীল ও কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশনের করায় বাংলাদেশ চলচ্চিত্রের খল নায়িকা খ্যাত অভিনেত্রী মুনমুনকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী।

আগামী তিন দিনের মধ্যে জাতীয় দুটি পত্রিকায় ক্ষমা চেয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করতে হবে।

না হলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন চার আইনজীবী। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের যে চারজন আইনজীবী এই নোটিশ পাঠিয়েছন তারা হলেন- মেহেদী হাসান, নজরুল ইসলাম, রবিউল হাসান তুষার ও গোলাম ইমাম হোসেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখিপুরের পলাশতলী বাজার মসজিদের সামনে এই অভিনেত্রী অশ্লীল নৃত্য করেন বলে অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নোটিশে বলা হয়, ২০১১ সালের আদমশুমারি অনুসারে দেশের মোট জনসংখ্যা প্রায় ৯০.৪% মুসলমান। ধর্মভীরু মুসলমানরা ইবাদতের জন্য এই ধর্মীয় প্রতিষ্ঠান গুলো নির্মাণ করেন।

গত শুক্রবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার পলাশতলী বাজারে টিনের তৈরী  মসজিদের দেয়াল ঘেঁষে অশ্লীল ও কু-রুচিপূর্ণ নৃত্য করেন নায়িকা মুনমুন।

এতে ধর্মীয় উপশনালয় ঐ মসজিদের পবিত্রতা নিয়ে নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে মুসলমানদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়। 

যেহেতু মুসলমানদের ধর্মীয়  উপাসনালয় বা মসজিদ চত্বরে নাচ গানের কোনো বিধান নেই। আর এই ধরনের নৃত্য পরিবেশন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম চর্চার বাধার শামিল।

নোটিশে বলা হয়, অভিনেত্রী মুনমুন নৃত্য করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ সহ দণ্ডবিধি আইনের ধারা ২৯৫, ২৯৫-ক এবং ২৯৮ ধারায় মুসলিম ধর্মানুভূতিতে আঘাতের মতো শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এমতাবস্থায়, তিন দিনের মধ্যে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় মসজিদের সামনে অশ্লীল নাচ-গান, নৃত্য পরিবেশনের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ এবং নোটিশের মাধ্যমে অবগত করতে হবে।

অন্যথায় এই অভিনেত্রীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও তাকে অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme