সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

অসময়ে দেখা দিয়েছে ভাঙন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কয়েক দফা বন্যা শেষে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। সেই সাথে যমুনা পূর্বপাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বন্যা সময় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেন পানি উন্নয়ন বোর্ড। নিয়ম অনুযায়ী জিও ব্যাগ না ফেলার কারণে এখন কোন কাজেই আসছেনা জিও ব্যাগ। জিও ব্যাগসহ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে রাত কাটাচ্ছে ভাঙন কবলিত এলাকার লোকজন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার যমুনা পূর্বপাড়ের ভালকুটিয়া, ঘোষ পাড়া ও চিতুলিয়াপাড়া এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে জিও ব্যাগসহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা। এছাড়াও হুমকিতে রয়েছে নদী তীরবর্তী উঁচু সড়কটি।

ভালকুটিয়া গ্রামের, আব্দুল মালেক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, ইব্রাহিম মন্ডলসহ অনেকেই জানান, আমাদের এলাকায় বন্যার সময় ভাঙন শুরু হয়েছিল। তাৎক্ষনিকভাবে আমাদের এমপি মহোদয় ও জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। পানি কমার সাথে সাথেই গত কয়েকদিন ধরে আবার নতুন করে ভাঙন শুরু হয়। জিও ব্যাগসহ ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ না করলে পরিবার পরিজন নিয়ে আমাদেরকে রাস্তায় থাকতে হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারোয়ার জানান, যমুনার পূর্বপাড়ে ভাঙনের বিষয়টি আমি শুনেছি। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে শুকনো মৌসুমে সেসব এলাকায় ভাঙন রোধে কাজ শুরু করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme