আগামী বছর বঙ্গবন্ধু সেতুর উপর রেল সেতুর নির্মান কাজ উদ্বোধন হবে…টাঙ্গাইলে রেলমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রেল পথ মন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যে দিন থেকে নির্মান কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এ সেতু কমপ্লিট হবে।

সেতুর নির্মন কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পুর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে । ইতিমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানী টেন্ডারে অংশ নিয়েছে।

যে কোম্পানী প্রথম হবে তারাই এ সেতুর নির্মান কাজ করবে। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেতুর পুর্ব পারের নির্মান কাজ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

মঙ্গলবান (৫ নভেম্বর) সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পারে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মানের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় রেলওয়ে বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু সেতু পুর্ব পারের রেলওয়ে ষ্টেশনে পৌছলে টাঙ্গাইলের ভুঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme