সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন .. রেলমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি। ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণের কাজ শেষ হবে জানান তিনি।

তিনি আরো বলেন,  ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই বলেও নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগীতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রাবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে। এছাড়াও ঢাকার সাথে উত্তর ও পশ্চিম বঙ্গের যাতায়ত সহজ ও দ্রুত করতে  জয়দেবপুর থেকে ঈশ্বরর্দী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।

মন্ত্রী বুধবার দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme