সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৪০ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম ,গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকালে র‍্যালিটি গোপালপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোনাবাড়ী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পুরাতন পৌর চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে র‍্যালি শেষ হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।গোপালপুর শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, বাস শ্রমিক সমিতির সভাপতি লিটন খান, সনসাধারণ সম্পাদক মোঃ ইবনে খালিদ,  

শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব ও বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আমিনুল ইসলাম, বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাসুম, গোপালপুর কর্মচারী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, অটো রিকশা নসিমন রেজিস্ট্রেশন ২৬০৬ এর সভাপতি মোঃ ইসুব আলী, গোপালপুর শহর যুবদলের সভাপতি মামুনুর রহমান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন, গোপালপুর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রমিক সদস্য বৃন্দ।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme