সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র ইমনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজছাত্র ইমনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। সে মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।

গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

জানা যায়, ক্লাস সিক্সে পড়াকালে ইমনের ভ্যানচালক বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। অত্যন্ত মেধাবী ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন।

ইমনের মা রিনা বেগম কান্না করতে করতে বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ওকে (ইমনকে) আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি।

ইমনের মামা গোপন মন্ডল জানান ঢাকায় জানাযা শেষে লাশ গোপালপুর গ্রামের বাড়িতে আনা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme