সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আপনারা যেখানেই চাকরি করেন, পরিবার নিয়ে থাকবেন: সেনাপ্রধান

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ, পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট এ ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান।

এসময় তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে। এসময় তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme