সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে… প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০১ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে যথার্থভাবে কৃষকরা সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। সার পেতে কারও কোন অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে।
শনিবার দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীদিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিবো। কৃষি উপকরণগুলোতেও আমরা প্রদক্ষেপ নিবো।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme