সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আমীন সুপার শপের র‌্যাফেল ড্র হোন্ডা জিতে নিলেন শামীম

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইতে অবস্থিত আমীন সুপার শপের র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল জিতে নিলেন স্থানীয় বটটেকি এলাকার মুদি দোকানী শামীম।

এছাড়াও দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ জিতে নিয়েছেন আনাস নামের এক ক্রেতা। র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল ও ফ্রিজ ছাড়াও পয়তাল্লিশটি আকর্ষনীয় পুরস্কার জিতে নেন আমীন সুপার শপের সন্মানীত ক্রেতা সাধারন।

রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে র‌্যাফেল ড্র এর পুরস্কার তুলে দেন আমীন সুপার শপের স্বত্বাধিকারী ডাঃ মোঃ রুহল আমীন।

এ সময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমীন সুপার শপের গ্রাউন্ড ফ্লোরে এ র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়। র‌্যাফেল ড্র উপলক্ষে নতুন সাজে সাজানো হয় পুরো আমীন সুপার শপ।

চলতি বছরের পহেলা অক্টোবর আমীন সুপার শপের উদ্বোধন করা হয়। শুধুমাত্র মুনাফা নয়, মানুষের সেবার দিকটা মাথায় রেখে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় অত্যাধুনিক একটি সুপার সপের যাত্রা শুরু হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আধুনিক মানের দোতলা বিশিষ্ট সুপারসপটি প্রতিষ্ঠা করেছেন ডাঃ রুহল আমীন। আর নাম দিয়েছেন আমীন সুপারসপ। মনোরম সাজসজ্জায় সজ্জিত আমীন সুপার সপে মানুষের নিত্য প্রয়োজনীয় দেশ ও দেশের বাইরের মানসম্মত পন্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে।

নারী ও শিশুদের কথা মাথায় রেখে সুপার সপের দোতলায় সাজানো হয়েছে তৈরি পোষাক, লেডিস ব্যাগ, দেশের নামী দামী ব্র্যান্ডের জুতা সু ও কেডস দিয়ে। দেশী বিদেশী থ্রী পিসের পাশাপাশি সেখানে টাঙ্গাইল শাড়ীসহ দেশী বিদেশী একটি শাড়ি কর্নার রয়েছে আমীন সুপার সপে।

ক্রেতাদের সুবিধার্থে তুলনামুলক কমদামে এসব বিক্রি হচ্ছে। আমীন সুপার সপের কর্ণধার ডাঃ রুহল আমীন জানান, তার খুবই ইচ্ছে ছিল মহাধুমধামে আলোক সজ্জা আর নামীদামী সেলিব্রেটি দিয়ে সুপার সপের উদ্বোধন করার।

কিন্তু করোনার ভয়াবহতার কারনে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে সে আশা আপাদত পুরন হয়নি। তিনি জানান, উদ্বোধন উপলক্ষে বিশেষ লটারির ব্যবস্থা করা হয়েছিল। সুপার সপ থেকে নুন্যতম এক হাজার টাকার পণ্য কিনে সন্মানীত ক্রেতা সাধারন একটি কুপন সংগ্রহ করেছেন।

একমাস পরে কুপনের ড্র অনুষ্ঠিত হলো আজ। লটারির প্রথম পুরস্কার একটি মোটর সাইকেলসহ ফ্রীজ-টিভিসহ আরো ৪১ টি আকর্ষনীয় পুরস্কার জিতে নেন ক্রেতারা ।

টাঙ্গাইলে প্রথমবারের মত অত্যাধুনিক এরকম একটি সুপার সপের যাত্রা শুরু হওয়ায় সাধারন মানুষের মাঝে বেশ সাড়া পড়েছে। একই জায়গা থেকে প্রয়োজনীয় পন্য সামগ্রী কিনতে পারায় খুশি ক্রেতা সাধারন।

আগামীতে সেবার মান বাড়াতে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন নতুন উদ্যোগ নেয়ার কথায় জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার। আর এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme