সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আরো একটি বাস/মিনিবাস দেওয়ার আশ্বাস দিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯২৮ বার দেখা হয়েছে।

সরকারি সা’দত কলেজ প্রতিনিধি: বঙ্গের আলিগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক একটি বাস উপহার দেওয়া হয়। উক্ত বাসটি মঙ্গলবার (১৪ অক্টোবর) কলেজ মিলনায়তনে সকাল ১০.৩০ ঘটিকায় হস্তান্তরের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, পূবালী ব্যাংক পিএলসি)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোরশেদ আলী খান পন্নী (প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুব্রত কুমার সাহা (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ), জনাব মোঃ রবিউল আলম (উপ মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান, এডিসি বিভাগ, পূবালী ব্যাংক পিএলসি), জনাব মোহাম্মদ বেল্লাল হোসেন (উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, এডিসি বিভাগ, পূবালী ব্যাংক পিএলসি), জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে ছিলেন জনাব মোঃ মোশারফ হোসেন (আহ্বায়ক, পরিবহন কমিটি ও সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী এবং করটিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, ওয়াজেদ আলী খান পন্নী হল শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আলম শওকত এবং সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসেন সহ সরকারি সা’দত কলেজ ও হল শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ, সরকারি সা’দত কলেজ ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম টুটুল এবং সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিমসহ ছাত্র শিবিরের একাধিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ সা’দত কলেজ থেকে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরবর্তীতে বৃক্ষরোপণ এবং কলেজ ক্যাম্পাসে স্থাপিত পূবালী ব্যাংক পিএলসির অস্থায়ী বুথ উদ্বোধন করে কলেজ মিলনায়তনে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, অতীতে সাধারণ মানুষের কাছে কম্পিউটার ছিলো না। ৯৫ এর পর থেকে সাধারণ মানুষের কাছে কম্পিউটার এসেছে। বর্তমানে প্রযুক্তির যুগে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রযুক্তি, তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের যথাযথ জ্ঞান না দিতে পারলে আমরা পিছিয়ে পড়বো। তার জন্য প্রয়োজন প্রযুক্তিগত পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। এখন সকল ব্যাংকও ডিজিটাল হয়ে যাচ্ছে। এই সময় এসে যদি বাস হস্তান্তর না করে কম্পিউটার ল্যাব করে দিতে পারতাম তাহলে আমার বেশি ভালো লাগতো। আমরা অনেক ইউনিভার্সিটিতে বাস দিয়েছি। সবাই শুধু বাসই চায়। কেউ জ্ঞানটা নিতে চায় না। দক্ষতা বৃদ্ধি এবং ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।‌ তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের পূবালী ব্যাংকে ইন্টার্নশিপ করার ব্যবস্থা রয়েছে। অধ্যক্ষ মহোদয়ের সুপারিশে আমরা তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব। এছাড়াও আমরা গ্রামে-গঞ্জে প্রতি বছরই তিনটি কম্পিউটার ল্যাব করছি। তিনি নেতৃবৃন্দদের প্রতি আহ্বান করেন, তাদের দায়িত্ব হচ্ছে জুনিয়র শিক্ষার্থীদের জন্য দক্ষতা বিভাগ তৈরি করে দেওয়া। যাতে বর্তমান জেনারেশনের শিক্ষার্থীরা খুব সহজে কম্পিউটার, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দক্ষতা লাভ করতে পারে। পরিশেষে তিনি কিছু দাবির প্রেক্ষিতে বলেন সামনের বছর একটি বাস/মিনিবাস/কম্পিউটার ল্যাব যেকোনো একটি দেওয়া হবে।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি বলেন, এ দিনটি সরকারি সা’দত কলেজের জন্য এক ইতিহাস এবং অত্যন্ত স্মরণীয় একটি দিন। গত ১৬ বছর যে সরকার ক্ষমতায় ছিলেন তাদের কাছে বাসের জন্য বিভিন্ন দাবি-দাওয়া করার পরও বাস দেন নি। কিন্তু পূবালী ব্যাংক কর্তৃক বাসটি পেয়ে পূবালী ব্যাংকের সকল কর্তৃপক্ষের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই বাসটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বন্ধন। এই বন্ধনটি  পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৈরি হয়। তিনি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আরো একটি মিনিবাস শিক্ষকদের জন্য আবেদন জানান।

বক্তব্য শেষে ফিতা কেটে এবং সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়াকে বাসের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme