সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আর্মি মেডিক্যাল কোর কর্নেল কমান্ড্যান্ট ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন

  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিক্যাল কোরের ১২ তম কর্নেল কমান্ড্যান্ট ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠানে আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হােসেন এবং ডাইরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস (আর্মি), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইকবাল হাসান প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান প্রশিক্ষক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme