সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

আ’লীগকে উৎখাতের হুমকির প্রতিবাদে মাঠে নামলেন লতিফ সিদ্দিকী

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী দীর্ঘদিন পরে মাঠে নামলেন। দীর্ঘদিন অনেকটা নিস্ক্রিয় থাকার পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চা-চক্রে অংশ নিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কোনভাবেই বাড়তে দেওয়া যাবেনা। সর্বশক্তি প্রয়োগ করে তাদের দমন করতে হবে। বিএনপি আগামি অক্টোবর মাসে আওয়ামীলীগ নেতাকর্মীদের উৎখাত করার ঘোষণা দিয়েছে- এটা স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্থানের সুর। এটা কোনভাবেই মেনে নেওয়া হবেনা।
এরআগে টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দেলদুয়ার উপজেলার আতিয়া মাজারে যাবার সময় তার গাড়ি বহরে বাধা দেওয়ার অভিযোগ উঠে ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে দেলদুয়ার উপজেলার পাথরাইল-সিলিমপুর সড়কের দশকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতীর জোকারচরে বলেন, বিএনপি নেতারা ঘোষণা দিয়েছেন অক্টোবর মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের উৎখাত করবে। আমার বিবেক থেকে এটা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তো কোন কালেই সন্ত্রাস করি নাই। এটা প্রতিহত করতে হলে জনগনের কাছে যেতে হবে। সে জন্য কালিহাতীর জোকারচর ও গোহালিয়াবাড়ি এলাকায় এসেছি। কোন সভা-সমাবেশ না করে সাধারণ মানুষকে সতর্ক করতে এসেছি। নেতাকর্মীদের বলছি- নিজেরা ঐক্যবদ্ধ হও। স্বাধীনতা বিরোধী অপশক্তি ও সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের সিদ্ধান্ত ১৪ দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme