সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আ’লীগের কমিটি বাতিলের দাবিতে ঘাটাইলে সড়ক অবরোধ

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে উপজেলার পদবঞ্চিত নেতাকর্মীরা রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলনকারীরা ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষে এলেঙ্গা-ময়মনসিংহ সড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন, গত ২৮ জানুয়ারি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ওই কমিটিতে জামাত-বিএনপি ও দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্থান দিয়েছেন।

তিনি এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে ফের সম্মেলন করে নতুন কমিটি দিবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষ করে এলেঙ্গা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ মিছিল ও টায়ারে অগ্নি সংযোগ করে রাস্তা প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এতে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme