সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আ’লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে খুন গুম ধর্ষন ও নির্যাতন করছে

  • আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৬২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন, গুম ও ধর্ষন করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অথচ সরকার কোন বিচার করছেনা। উন্নয়নের নামে সরকার দলীয় নেতাকর্মীরা লূটপাট করে নিজেদের উন্নয়ন করছে। বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে। বুধবার দুপুরে টাঙ্গাইলে জেলা মহিলা দলের আয়োজনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে যুবদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, আজকে সারা দেশে নারী ধর্ষনের ঘটনা ঘটছে তার কোন বিচার হয়না। বাংলাদেশের মানুষের আজ কোন বিচার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সকল অপকর্মের বিচার করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহিলা দলের সাধরন সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল হক ছাদু, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধরন সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিএনপি নেত্রী হাফিজা বেগম দুস্কৃতিকারীদের হাতে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা মহিলা দল এ শোকসভার আয়োজন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme