আল্লাহ ও নবী (সা:) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু যুবক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১৬ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার  : মহান আল্লাহ ও প্রিয়নবী কে নিয়ে (ফেসবুক) মেসেঞ্জার গ্রুপে কটুক্তি করার অভিযোগে শ্রাবণ হালদার (২০) নামের  এক যুবককে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শ্রাবণ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের শ্যামল হালদারের বড় ছেলে। 

সোমবার (৩১ আগষ্ট) বিকাল সাড়ে  ৫টার দিকে গোবিন্দাসী বাজারে বিক্ষোভ করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা।

এদিকে, শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মুসুল্লিদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়। এরপর উপজেলা প্রশাসনের  আশ্বাসে মুসুল্লিরা সাময়িক ভাবে বিক্ষোভ স্থগিত করে। বিক্ষোভে মুসুল্লিরা কটুক্তিকারী শ্রাবণকে  দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দেন।

এ ঘটনায় কুকাদাইর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং আল আরিশ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা বেলাল হোসেনসহ স্থানীয়রা মুসুল্লিদের বিক্ষোভে মহান আল্লাহ ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) কটুক্তিকারী যুবককে মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে দ্রুত সময়ে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম শ্রাবণের গ্রেপ্তারে বিষয়টি নিশ্চত করে জানান, আল্লাহ ও নবী (সা:) কে নিয়ে এক হিন্দু যুবক ফেসবুক (ফেন্ডস) মেসেঞ্জারে কটুক্তি করায় সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ রোড থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

এদিকে মঙ্গলবার সকাল ১০ টায় গোবিন্দাসী বাজারে কটুক্তিকারী  শ্রাবনের বিচারের দাবিতে আবারও বিক্ষোভ করেছে স্থানীয় মুসুল্লিরা ও আপাময় জনগণ। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme