সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আশেকপুরে সোহেলের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৯২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের আশিকপুর এলাকায় নিজ অর্থায়নে কয়েকদিন ধরেই মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন মৃত জোয়াহের মাষ্টারের ছেলে সোহেল তালুকদার। তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সকাল-সন্ধ্যা বাসের পরিচালক।

গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিবেদিত করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এলাকার মানুষের অনুরোধেই তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

রমজান মাস উপলক্ষে গত কয়েকদিন ধরেই তিনি ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) নগর জালফৈই বস্তিতে ও আটপুকুর পাড় এলাকায় দের শতাধিক মানুষের হাতে ইফতার পৌঁছে দেয়া হয়।

এছাড়াও ৪-৫ দিন ধরে তিনি প্রায় ৬০০ শতাধিক মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়েছেন। সোহেল তালুকদার জানান, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন গরীব অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। বাবার সেই ইচ্ছেকে ধারণ করেই আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষতেও থাকবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme