সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আশেকপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৭৩৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশেকপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের আশেকপুর এলাকায় ৫২ ভাষা শহীদদের সম্মানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকপুর সমাজ কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেস হুমায়ুন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন।

সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর হাসান খান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাসরিন আজাদ, বুলবুল আহমেদ, নুরু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আমিনুর ইসলাম শুভ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, সংগঠনের সভাপতি রুবেল হোসাইন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme