সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইভটিজিংয়ের অভিযোগে ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৯৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইভটিজিংয়ের অভিযোগে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করতেন।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করতেন তিনি। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন।

তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিংয়ের কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme