সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মোঃ খোকন (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব সদস্যরা। এসময় এক হাজার তিনশত পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।

খোকন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের মোঃ ছালাউদ্দীন-এর ছেলে। সে ঢাকার কদমতলীর মুরাদপুরে এপিঃ বাসা/হোল্ডিং-৫২, তে বসবাস করতো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর মেট্রোপলিটনের বাসন থানার দিঘীরচালার মোবারক কমপ্লেক্স ভবনে বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামী সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক জিএমপি, গাজিপুরের বাসন থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে বলে জানায়।

মাদক সহ সকল অপরাধশূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme