সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে  টাচ্ এর  “দিলে দরদ”

  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে  টাচ্ ব্যান্ড এর নতুন গান “দিলে দরদ”। এমটাই জানিয়েছে টাচ্ ব্যান্ডের ভোকালিস্ট লিজু বাউলা। 

প্রয়াত মাইদুল ইসলাম মুক্তা’র লেখা এই গানটিতে টিউন করেছে ব্যান্ডটির ভোকালিস্ট লিজু বাউলা ও মিউজিক কম্পোজিশন করেছে বিখ্যাত মিউজিক কম্পোজার রাশেদ ইকবাল রুশো। 

“দিলে দরদ” গানটি একটি অসম্প্রতিক চেতনার গান। কয়েক বছর আগে গানটির কাজ করা হয়েছিল এবার ঈদুল আযহায় মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করছে ব্যান্ডটি।

ব্যান্ডের ভোকালিস্ট লিজু বাউলা বলেন, “দিলে দরদ” গানটি একটি অসাম্প্রদায়িক চেতনার গান। বর্তমান সময়ে যে অস্থিরতা চলছে আসাকরি গানটি মানব মনে কিছুটা হলেও শান্তি যোগাবে। কয়েক বছর আগে গানটি কাজ করা হয়েছিলো আমরা আবার নতুন করে সিনেমাটিক মিউজিক ভিডিও প্রকাশ করছি।  “দিলে দরদ” একটা সময় উপযোগী গান।  গানের কথা গুলো ভিষণ ভালো। গানটিতে মানবতার কথা বলা হয়েছে মানুষ ভোজার কথা বলা হয়েছে।

নতুন এই গানটিতে মসজিদ, মন্দির, গির্জা তিনটি ধর্মীয় কালচার তুলে ধরা হয়েছে। গানটি শুটিং হয়েছে পাহাড় ও নদীতে এছাড়াও গানটির কিছু ভিডিও চিত্র চায়নাতেও ধারণ করা হয়েছে। 

ব্যান্ডের গিটারিস্ট রবিন হাসান বলেন, আসলে ধর্ম যার যার আলাদা কিন্তু মানুষ সবার উর্ধে। আমরা মসজিদ, মন্দির, গির্জা তিনটি ধর্মীয় কালচার তুলে ধরেছি এছাড়া পাহাড় ও নদীতে শুটিং করেছি। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় এটা তুলে ধরা হয়েছে। সকল শ্রেনী পেশার মানুষের ভালো লাগবে। সামনে  জুলাই মাসে আরো দুটি গান উপহার দেবো দর্শকদের ইনশাআল্লাহ।

চমৎকার এই গানটির মিক্স মাস্টারিং করেছেন তরুন মিউজিশিয়ান দুর্জয় রায় ও ভিডিও প্রডাকশন করেছে মোমেন্ট কিপার।  ৫ জুন সন্ধ্যা থেকে  Liju Baula পেইজে ও ইউটিউব এ গানটি পাওয়া যাবে এমনই জানিয়েছে ব্যান্ডটির সদস্যরা

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme