সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঈদের আগে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও আজ তা নেই। টানা ৩ দিন যানবাহনের প্রচণ্ড চাপের পর আজ সোমবার (২ মে) ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ফাঁকা। ঈদের আগের দিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে। ফলে কোন প্রকার দুর্ভোগ না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, গতকাল রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme