সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রোব

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৩৯ বার দেখা হয়েছে।
xr:d:DAGAOZgXZuQ:53,j:4561444547708736426,t:24040614
প্রতিদিন প্রতিবেদক: আজ ভোরে শেখ রাসেল হলে ল্যাপটপ চুরির ঘটনায় হলের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে যে এই চোর এর আগেও একাধিকবার ক্যাম্পাসে চুরি করেছে। এর আগেও জননেতা আব্দুল মান্নান হলে এই চোরের চুরি করার রেকর্ড রয়েছে।
ফুটেজে মাথায় টুপি, গায়ে কালো রঙের কোর্ট এবং সাদা পায়জামা পরিধানরত অবস্থায় চোরকে চুরি করতে দেখা গেছে। চোর প্রায় ভোর ৬:১৩ মিনিটে হলে প্রবেশ করে ৬:২৭ মিনিটে, হলের ২১৯ নম্বর রুম থেকে ব্যাগে করে ল্যাপটপ চুরি করে নিয়ে বের হয়ে যায়।
এই বিষয়ে হল প্রভোস্ট ভুক্তভোগী শিক্ষার্থীকে থানায় জিডি করতে বলেন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন ।
ভুক্তভোগী মাভাবিপ্রবির সিপিএস বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো. হেনামুল ইসলাম হিমু। তার বাবা প্রায় তিন বছর আগে মারা গেছেন।  এরপর থেকেই তাকে তার সংসারের হাল ধরতে হয়। টিউশনি করে তিনি নিজ এবং তার দুই বোনের পড়াশোনার খরচসহ নিজ পরিবারের ব্যয়-ভার সামলাচ্ছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme