সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

ঈদের ছুটি পাবেন না যারা

  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৪২ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার| তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও সবার ছুটি মিলছে না| যখন কোটি কোটি মানুষ স্বজনদের টানে বাড়ি ফিরছেন, তখন নাগরিক জীবন সচল আর নিরাপদ রাখতে কর্মস্থলেই নির্ঘুম দায়িত্ব পালন করবেন লাখো মানুষ|

গত ১৪ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দীর্ঘ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়| প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের আনন্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জরুরি রাষ্ট্রীয় ও নাগরিক সেবা সচল রাখতে বেশ কিছু সরকারি ও বেসরকারি খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে| প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা হিসেবে গণ্য বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না।

এছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মস্থলে উপস্থিত থাকবেন| বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনগুলোকেও ছুটির আওতার বাইরে রাখা হয়েছে| ঈদের ছুটির সময়ে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে|।

ফলে এ সেবার সঙ্গে যুক্ত কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা ছুটিতে যেতে পারছেন না| এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন| জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্য অফিসগুলোও এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে| ব্যাংকিং খাত: ঈদের ছুটির সময়ে গ্রাহকদের লেনদেন ও এটিএম বুথসহ অন্যান্য সেবা সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে| আদালত: বিচারিক কার্যক্রম যেন স্থবির হয়ে না পড়ে, সে জন্য সুপ্রিম কোর্ট থেকে আলাদা নির্দেশনা প্রদান করা হবে ।

বেসরকারি শিল্প ও কলকারখানা: ˆতরি পোশাক খাতসহ বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme