সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

উত্তর সাংবাদিক ফোরামের শিক্ষা সফর ও কমিটি গঠন

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : অপসংবাদিকতা নিপাত যাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের বার্ষিক শিক্ষা সফর ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সকলের পরিচয় পর্ব শেষে নিহত সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের মৃত্যুর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সকলের সম্মতি ক্রমে অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও মোল্লা মুশফিক মিল্টন কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিদেশ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে (২৮ জুন) শুক্রবার বিকেলে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী কনফারেন্স রুমে বার্ষিক শিক্ষা ও সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, উক্ত সংগঠনের সহ-সভাপতি মো.আনসার আলী, সংগঠনের সহ-সভাপতি ফজলুর রহমান খান, সংগঠনের যুগ্ম সম্পাদক মো.হাবিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি কে এম মিঠু, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ অভিযোগ ঘোষ, আরো বক্তব্য রাখেন মোঃ আব্দুল আলী, আব্দুল লতিফ, মাসুদুর রহমান মিলন আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme