সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী নৌকার মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ১২৭২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কালিহাতীতে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সময় থেকে বর্তমান পর্যন্ত তৃণমূলের নেতা-কর্মীদের বিপদে আর দুঃসময়ে পাশে রয়েছেন তিনি।

এ কারনেই আবারো কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৗকার মনোনয়ন পেয়েছেন।

১ মার্চ (শুক্রবার) রাতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডে তার নাম ঘোষনা করা হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে কালিহাতীসহ টাঙ্গাইলের ১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে কালিহাতীর নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উল্লাস করে নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।

মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু তার সাংগঠনিক দক্ষতা, অব্যাহত গনসংযোগ এবং উন্নয়নমূলক কর্মকান্ড দ্বারা তিনি নিজেকে করেছেন সুসংহত।

মনোনয়ন প্রত্যাশী হয়ে তিনি উপজেলার পূর্বাঞ্চল মরিচা থেকে পশ্চিমাঞ্চল আফজালপুর পর্যন্ত দিনরাত সভা-সেমিনার উঠান বৈঠকের মাধ্যমে গনসংযোগ করছেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme