সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

উপহার বক্সে কাফনের কাপড় পেলেন মসজিদের ইমাম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: উপহার বক্সে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া চিঠি পেলেন মসজিদের ইমাম। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকায়।

এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরী করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মো. ওসমান গণি (৫৮)। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত.আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স পাঠানো হয়েছে। বক্সটি খুলে দেখা গেছে ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া একটি চিঠি।
বুধবার (২৩ মার্চ) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মো. ওসমান গণি।

তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি।

মুঠোফোন বন্ধ থাকায় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার এর বক্তব্য নেয়া যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme