সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঋণ খেলাপী নয় চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল

  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : ঋণ খেলাপী নন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল। গত ১৫ এপ্রিল ভুলবতশ তাকে ঋণ খেলাপী উল্লেখ করে চিঠি দেয়া ব্যাংক। রবিবার সেই ভুল স্বীকার করে ঋণ সংক্রান্ত অপর একটি প্রত্যয়নপত্রে এসব কথা স্বীকার করেছে ব্যাংকের মির্জাপুর শাখা ব্যবস্থাপক। তাঁর নামে কোন প্রকার ঋণ না থাকার কথা উল্লেখ করে ওই পত্রে উল্লেখ করেছেন খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল কৃষি ব্যাংক মির্জাপুর শাখার একজন নিয়মিত ভিআইপি গ্রাহক। ব্যবস্থাপক তার পত্রে আরও উল্লেখ করে লেখেছেন, গত ১২ এপ্রিল মির্জাপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট এর নির্বাচনে চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যানসহ প্রতিদ্বন্দ্বি ১১ জন প্রার্থীর নামে কৃষি ব্যাংক মির্জাপুর শাখায় কোন খেলাপী ঋণ রয়েছে কি না তা জানতে চেয়ে চিঠি দেয়া হয়। সেই পত্রে ভুলবসত খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে ব্যাংকের ঋণ খেলাপী উল্লেখ করে তথ্য দেয়া হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের মনোনয়নপত্র নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করে।

বাংলাদেশ কৃষি ব্যাংক মির্জাপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা ছত্র নারায়নের সঙ্গে কথা হলে তিনি ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজু আহম্মেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ব্যাংক ভুল তথ্য দেয়ার কারণে মনোয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রার্থী আপিল করলে প্রার্থীতা ফিরে পাবেন বলে তিনি উল্লেখ করেন।
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল বলেন, ব্যাংকের ভুল স্বীকার করে দেয়া প্রত্যয়নপত্র দিয়ে অনলাইনে আপিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme