সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এইচএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে (১৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এ সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এ ফলাফল নিশ্চই আমাদেও কাছে গৌরবের ও আনন্দের। মির্জাপুর ক্যাডেট কলেজ বরাবরই ফলাফলের দিক দিয়ে অন্যতম শীর্ষে অবস্থান করে আসছে। সাফল্যের এ ধারা আগামীতেও ধরে রাখবে বলে আশা প্রকাশ করছি।
মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্টসহ শিক্ষকমন্ডলীগন জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানগুলোরে মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক ফলাফল হয়েছে।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধরী পিবিজিএম, পিএসসিস জানান, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। বিগত দিনেও সকলের সার্বিক সহযোগিতা ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme