সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এক চাঁদাবাজকে আমরা দূর করেছি বলে ভাববেন না আপনাদের সুযোগ দিব– শাকিল উজ্জামান 

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: শেখ হাসিনার সমালোচনা করে গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, শেখ হাসিনা কিন্তু ৩০০ আসন নিয়েও ক্ষমতায় টিকতে পারেনি। তার কারণ সে চাঁদাবাজি করতো। যারা গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, তারা সাবধান হয়ে যান। আপনারা মনে কইরেন না যে- এক চাঁদাবাজ কে আমরা দূর করেছি বলে ভাববেন না আপনাদের সুযোগ দিব। বাংলাদেশে আর কোথাও চাঁদাবাজি করতে দিব না।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে ৭ দফা দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিকশা চালকরা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তাদের কাছ চাঁদাবাজি বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩’শ আসনেও প্রার্থী দিবে। আমরা গণঅধিকার পরিষদ সে ভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি।
টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ। এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme