সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এতিম শিশুদের জন্য ইফতার আয়োজন করলো দশমিক ফাউন্ডেশন

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৮০ বার দেখা হয়েছে।

শান সিদ্দিকী: টাংগাইল সদরের আকুর-টাকুর পাড়া এলাকায়  দশমিক ফাউন্ডেশন এর আয়োজনে অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৩১ মার্চ ) সন্ধায় মুন্সি ওমর আলী  হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমখানার শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে এই আয়োজন সম্পন্ন করা হয়।

দশমিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানতা মিনারুল ইসলাম বলেন, আমরা একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী মিলে গড়ে  তুলেছি  এই সংগঠন। আমরা আমাদের হাত  খরচের টাকা দিয়ে প্রতিনিয়ত সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। এর পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এতিমদের মাঝে ইফতার বিতরণ করলাম।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়ের  জামিলুর রহমান মিরন,  দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা   মো: রাশেদ খান মেনন (রাসেল), ডা. সাঈদা খান মহিলা কলেজের প্রভাষক, এনায়েত করিম,দশমিক ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা ও সভাপতি  মিনারুল ইসলাম, মহাসচিব আমেনা আক্তার,কোষাধক্ষ্য নিলয় সাহা, সদস্য মীম আক্তার, সিফাত খান, জয় সরকার, ছোয়া ও তানবির প্রমুখ।

ইফতারের পূর্বে দশমিক ফাউন্ডেশন ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।  পরে অতিথি বৃন্দ সহ সকলে ইফতারে অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme