সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৮৭ বার দেখা হয়েছে।

ইসলাম ডেস্কঃ বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, সৌদি আরব সরকারের পক্ষ হতে এ তথ্য জানানো হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

মহামারি করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারিনি।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে আওয়ামীলীগ ৭ নম্বর পাথর্শী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন কাজ করতে পারেনি।

তিনি বলেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদেরকে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।

ইসলামপুর উপজেলার ৭ নম্বর পাথর্শী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী লিচুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme