সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এলেঙ্গা বিরতি রিসোর্ট থেকে ১৪ জুয়াড়ি আটক 

  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭০৮ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বিরতি রিসোর্ট থেকে তিন লক্ষাধিক  নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের শুক্রবার ( ১৫  মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত  হলেন- কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫),ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম  (৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০),  জোকারচর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪), মৃত নুর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), মৃত আইন উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ( ৫০),   গোহালিয়াবাড়ী গ্রামের  গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস (৩৪),  মজিবুর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের জহিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭) ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪),  সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে মো. আব্দুল আলীম ( ৩৬ ), সারটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম ( ৩৮), সিরাজগঞ্জের  বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে  সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা বিরতি রিসোর্টে  জুয়ার আসর চলে আসতেছিল। বৃহস্পতিবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওই  রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালায়।

এ সময়  জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা   হয়। পাশাপাশি জুয়ার খেলার কাজে ব্যবহৃত নগদ তিন লক্ষ ত্রিশহাজার পাঁচশত বিশ টাকাও  ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  কামরুল ফারুক  জানান, আটককৃতদের  বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme